ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা দলের শক্তি দিয়ে চাঁদাবাজি করার রাজনীতি করি না -বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 210

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, তারা দলের শক্তি দিয়ে চাঁদাবাজি করার রাজনীতি করেন না, বরং মানুষের উন্নয়নের রাজনীতি করেন।

 ইফতার মাহফিলে প্রধান অতিথি:

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার প্রসঙ্গে:

শহিদুল ইসলাম বাবুল বলেন, যে ভোটের অধিকারের জন্য তারা এত লড়াই-সংগ্রাম করেছেন, এত রক্ত দিয়েছেন, সেই অধিকার এখনো অর্জন করতে পারেননি। হাসিনার পতন হয়েছে, কিন্তু দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে করা সকল ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেবেন।

 অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিতি:

সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদুর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মুন্সী জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য রাজিবুল হক রুমি প্রমুখ।

আমরা দলের শক্তি দিয়ে চাঁদাবাজি করার রাজনীতি করি না -বাবুল

আপডেট সময় : ০২:১৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫