ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা সুযোগ পেলে ইনসাফের শাসন কায়েম করব- শহিদুল ইসলাম বাবুল

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 161

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আগামীতে আমরা সুযোগ পেলে ইনসাফের শাসন কায়েম করব। আমরা কোনো অত্যাচার, জুলুম, লুন্ঠনের রাজনীতি করতে আসি নাই। আপনারা পাশে থাকলে উন্নয়ন, কর্মসংস্থান ও মাদক মুক্ত সমাজ গড়তে সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়ন বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়ন ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের জনগণের উদ্দেশ্যে বলেন, জননেতা তারেক রহমান আমাকে আপনাদের সেবা করার জন্য এই আসনে পাঠিয়েছেন। আপনারা আমাকে সুযোগ দিলে এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাব। আমি অবৈধ বালিব্যবসা, জমি দখল, চাঁদাবাজির রাজনীতি করতে আসি নাই। আমি মানুষের উন্নয়নে কাজ করতে এসেছি।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুদজামান বদুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির এবং উপজেলা বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির প্রমুখ।

আমরা সুযোগ পেলে ইনসাফের শাসন কায়েম করব- শহিদুল ইসলাম বাবুল

আপডেট সময় : ০২:৪৫:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫