ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতাকে মঞ্চে নিয়ে বিএনপির ইফতার মাহফিল

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 261

মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার যোগ দিয়ে অনুষ্ঠান মঞ্চে বসা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। বুধবার বিকেলে উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টি। ইফতার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর সেখানে যান মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান। পড়ে তাকে অনুষ্ঠান মঞ্চের পিছনের সারিতে বসতে দেওয়া হয়। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় উপস্থিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ:

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, ইফতার মাহফিলে হয়ত অর্থায়নও করেছেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খান। নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত চেয়ারম্যান কিভাবে বিএনপির অনুষ্ঠানে মঞ্চে জায়গা পেল তা আমাদের ধারণা নেই।

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া:

এ বিষয়ে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার। তার ফেসবুক আইডিতে তিনি লিখেন, “দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির ইফতার পার্টিতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির উপস্থিত থাকার দায়- আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা বিএনপির নয়।”দায় উপজেলা বিএনপি ” র কিছু স্বার্থন্বেষী ব্যক্তিদ্বয় ও টিআর কাবিখা।

বিএনপি নেতাদের বক্তব্য:

উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু বলেন, “আমরা কাউকে দাওয়াত দেইনি। সড়কের পাশে প্রোগ্রাম ছিল তাই কে কোথা থেকে এসেছে তা আমার জানা নাই। আওয়ামী লীগ নেতা কিভাবে মঞ্চে বসলো সে বিষয়ে প্রশ্ন করলে সভাপতি আরো বলেন, এটা কোন মঞ্চ না মাটির উপরেই চেহারা দেওয়া হয়েছে তিনি সেই চেহারাে বসেছেন।”

পটুয়াখালী জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংশ সরকার কুট্টির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া বলেন, “আমার জানা নেই আমি খোঁজ নিয়ে দেখছি।” বরিশাল বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আ.লীগ নেতার বক্তব্য:

এই ইফতারে যোগ দেওয়ার বিষয় মুঠোফোনে কল করে জানতে চাইলে তিনি বলেন, “আমাকে কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে তাই আমি সেখানে উপস্থিত হয়েছি। যেহেতু উপজেলা পরিষদের মধ্যে অনুষ্ঠান হয়েছে তাই চেয়ারম্যান হিসেবে আমি দাওয়াত পেয়েছি।”

 এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আ’লীগ নেতাকে মঞ্চে নিয়ে বিএনপির ইফতার মাহফিল

আপডেট সময় : ১১:২০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫