ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লাহপাকের জিকির থেকে গাফেল না হই

মাওলানা আব্দুল কুদ্দুছ
  • আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • / 620

এই দুনিয়াতে আল্লাহপাকের কুদরতের বিবরণ দিয়ে শেষ করা যাবে না। তাঁর প্রশংসা করেও কেউ শেষ করতে পারবে না। তিনি এতই বড়, এতই মহান। আল্লাহপাক স্বয়ং কোরআনে কারীমে ইরশাদ করেছেন : পৃথিবীতে যত গাছ আছে তার সব যদি কলম হয়ে যায়, আর পৃথিবীর সব সাগর-মহাসাগর এবং তার সঙ্গে আরও সাত সমুদ্র যোগ করে তার সবই যদি কালি হয় আর আল্লাহপাকের কথা লেখা হতে থাকে, তাহলে সে কলম ও কালি ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহপাকের কথা লিখে শেষ করা যাবে না। (সূরা লুকমান : ২৭)।

এরপর আল্লাহপাক বলেন : তোমাদের সকলকে সৃষ্টি করা ও পুনর্জীবিত করা (আল্লাহর পক্ষে) একজন মানুষকে (সৃষ্টি করা ও পুনর্জীবিত করা)-এর মতোই। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু দেখেন। (সূরা লুকমান : ২৭)। এ আয়াতেও আল্লাহপাকের কুদরত ও ক্ষমতার বিবরণ দেয়া হয়েছে। পৃথিবীর সবাই মিলে চেষ্টা করলেও, সকল সামর্থ্য ব্যয় করলেও একজন মানুষ কেউ সৃষ্টি করতে পারবে না। আল্লাহপাক বলেন, তোমাদের সবাইকে সৃষ্টি করা এবং মৃত্যুর পর আবারও সৃষ্টি করা আমার কাছে একজনকে সৃষ্টি করা ও পুনরায় জীবিত করার মতোই। আল্লাহর কাছে বিষয়টি একেবারেই সহজ।

ট্যাগস :

আল্লাহপাকের জিকির থেকে গাফেল না হই

আপডেট সময় : ১১:৫৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩