ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ আনন্দে ফরিদপুরবাসীর পাশে পুলিশ, জোরদার করা হলো নিরাপত্তা মহড়া

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / 240

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের নিরাপত্তা নিশ্চিতে ফরিদপুর শহরে মহড়া দিয়েছে কোতয়ালী থানা পুলিশের সদস্যরা। বুধবার (১৯ মার্চ) বিকেলে কোতয়ালী থানার ওসির নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া বের করা হয়। কোতয়ালী থানা থেকে বের হয়ে টেপাখোলা গিয়ে সেখান থেকে পুনরায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয় মহড়া।

 পুলিশের বক্তব্য ও কার্যক্রম:

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, শহরে বসবাসকারী ও বাইরে থেকে যারা শহরে ঈদের মার্কেট করতে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিতে এই মহড়া দেওয়া হয়। যাতে করে শহরবাসী নিশ্চিন্তে কেনাকাটা করতে পারেন। এছাড়া অপরাধীরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে পুলিশ। ঈদ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এই মহড়ার ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বৃদ্ধি পেয়েছে।

ঈদ আনন্দে ফরিদপুরবাসীর পাশে পুলিশ, জোরদার করা হলো নিরাপত্তা মহড়া

আপডেট সময় : ১০:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫