ফরিদপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে যুবদলের বর্ণাঢ্য শোভাযাত্রা
- আপডেট সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / 391
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ফরিদপুরের সদরপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
যুবদলের স্লোগান ও শোভাযাত্রা
‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক’—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রাটি আয়োজিত হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন সদরপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মুন্সি ইশারত। শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এ সময় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমন, জেলা যুবদল নেতা মোল্লা ফয়সাল, উপজেলা যুবদল নেতা অ্যাডভোকেট তুহিন মৃধা, সদরপুর কলেজ ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।















