খালেদা জিয়ার হাত ধরেই নারীদের অগ্রযাত্রা শুরু –সাবেক সংসদ খন্দকার নাসিরুল ইসলাম
- আপডেট সময় : ০৭:৪৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
- / 194
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, ছাত্র, অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় মধুখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী শিক্ষক, ছাত্র, অভিভাবক দিবসের উদ্ভোধন অনুষ্ঠানে খালেদা জিয়ার হাত ধরেই নারীদের অগ্রযাত্রা শুরু একথা বলেন খন্দকার নাসিরুল ইসলাম। তিনি বলেন ছাত্র শিক্ষক একটি পরিবার, নিজের সন্তান মনে করে ছাত্রদের শিক্ষা দিতে হবে।
শিক্ষার মান উন্নয়ন করুন আগামী বছরেও আপনাদের অনুষ্ঠানে থাকব ইনশাআল্লাহ।পরে বেলুন ও কবুতর উড়িয়ে উদ্ভোধন ঘোষণা করেন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, মো.শরিফুল ইসলাম ফকির ,
সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক মুহম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হাসান মন্নু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম খান, সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির নেতা মো. ইয়াছিন বিশ্বাস,কামরুজ্জামান মিন্টু, শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।





















