ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গলায় ডিম আটকে চাঁদপুরে শিশুর মৃত্যু

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
  • আপডেট সময় : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 127

চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে মেহজাবিন আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মেহজাবিন ওই এলাকার মোহাম্মদ উল্যাহর মেয়ে।

মেহজাবিনের পরিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু মেহজাবিন ডিম খাচ্ছিলো। এসময় শিশুটির গলায় ডিম আটকে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিলো, খাওয়ার সময় শিশুটির গলায় ডিম আটকে যায়। পরে শিশুটির পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আসার আগেই শিশুটির দম বন্ধ হয়ে মারা যায়।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেন নি। বিষয়টি জানা নেই

গলায় ডিম আটকে চাঁদপুরে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫