ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: ৩ জন গ্রেফতার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 169

ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান শনিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

একইসঙ্গে এ ঘটনায় মির্জাপুরের ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে জানান এসপি।

গ্রেফতারকৃতদের পরিচয় ও মালামাল উদ্ধার:

গ্রেফতার ব্যক্তিরা হলো- শহিদুল ইসলাম (২৯), সবুজ (৩০) ও শরীফুজ্জামান (২৮)। তাদের কাছ থেকে লুন্ঠিত হওয়া তিনটি মোবাইল ফোন, একটি ছুরি ও নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।

এসপি জানান, শুক্রবার রাতে সাভার থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে পাঁচদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ:

গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। সে ঘটনায় শুক্রবার সকালে মির্জাপুর থানায় মামলা করেন বাসে থাকা এক যাত্রী।

মামলার এজাহারে বলা হয়, ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন ও দামী জিনিসপত্র লুট করে নেয়। পরে বাসে থাকা দুজন নারীকে যৌন নিপীড়ন করে ডাকাতেরা।

ডাকাতির ঘটনায় শুরুতে বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত।

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: ৩ জন গ্রেফতার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

আপডেট সময় : ০২:২২:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫