ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চা খাচ্ছিলেন বিএনপি নেতা মনোয়ার,হঠাৎ মোটরসাইকেলে এসে পাঁচ রাউন্ড গুলি!

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • / 779

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়ায় অটোরিকশা স্ট্যান্ড নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব এবার গড়াল গুলিতে। রবিবার মুনশিদপুর এলাকায় গুলিবিদ্ধ হন মনোয়ারুল ইসলাম (৫০) নামের এক বিএনপি নেতা। তিনি দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি এবং নওদাপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

🛵 মোটরসাইকেলেই হামলা

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মনোয়ারুল একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। হঠাৎ করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকসহ কয়েকজন মোটরসাইকেলে এসে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তাঁর পায়ে ও পেটে গুলি লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

⚔️ সংঘর্ষের পেছনের কাহিনি

পুলিশ জানায়, কয়েক দিন আগে স্থানীয় সিএনজি চালক মোশাররফ ও টেম্পো চালক আনিসের মধ্যে মারামারি হয়। এরপর শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিক ও যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা দুই পক্ষকে সমর্থন দেন। এ দ্বন্দ্বের জেরে গত শুক্রবার সংঘর্ষ হয়, যাতে বেশ কয়েকজন আহত হন এবং রকুর অফিসে ভাঙচুর চালানো হয়।

💬 কী বলছেন নেতারা

ঘটনার পর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুলভ মালিথা বলেন, “মনোয়ারুলকে গুলি করার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা বলেন, “অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ ও গুলি মারার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”

🚨 পুলিশের বক্তব্য

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “দুইটি ঘটনারই তদন্ত চলছে। গুলিবিদ্ধ মনোয়ারুলের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।”

চা খাচ্ছিলেন বিএনপি নেতা মনোয়ার,হঠাৎ মোটরসাইকেলে এসে পাঁচ রাউন্ড গুলি!

আপডেট সময় : ১০:৪৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫