ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অসহায়দের চাল নিয়েও দুর্নীতি : চেয়ারম্যান ও সচিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ
  • আপডেট সময় : ১২:৪৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 458

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কেওয়ার জোড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ওসমান হোসেন এবং ইউনিয়ন সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে ভিজিএফের সরকারি চাল বিতরণের সময় ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২০ জুন, ২০২৫) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা সেনা ক্যাম্পের নেতৃত্বে থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে এই দুজনকে গ্রেপ্তার করা হয়।

ঘুষ নেওয়ার অভিযোগ ও হাতেনাতে ধরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের সময় জনপ্রতি ১ হাজার টাকা করে ঘুষ নিচ্ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিব। এমন খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় যৌথবাহিনী। এ সময় প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সচিবকে হাতেনাতে আটক করে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়।

মামলা ও কারাবাস

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় আঁখিনূর বেগম নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার কিশোরগঞ্জের আদালতে তাদের সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অসহায়দের চাল নিয়েও দুর্নীতি : চেয়ারম্যান ও সচিব গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৬:২১ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫