ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাই প্রতিরোধে ব্যর্থ পুলিশ: ওসির জন্য শাড়ি-চুড়ি নিয়ে গেল জনতা

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 625

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে থানায় বিক্ষোভ করেছে স্থানীয় কয়েক শ জনতা। এসময় তারা আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ (রুহানী) জন্য শাড়ি ও চুড়ি নিয়ে আসেন। বিক্ষোভকারীরা ছিনতাই বন্ধ করতে পুলিশকে তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে।

বিক্ষোভের কারণ ও অভিযোগ

শনিবার বিকেলে ভৈরব শহরের ছাত্র ও যুবসমাজের ব্যানারে এই বিক্ষোভ হয়। বিক্ষুব্ধ জনতার অভিযোগ, ভৈরবের কোনো সড়ক এখন আর নিরাপদ নয়। রাতে তো বটেই, দিনে-দুপুরেও ছিনতাইকারীরা পথচারীদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিচ্ছে। শুধু তাই নয়, সবকিছু দিয়ে দেওয়ার পরও তারা ছুরিকাঘাত করে মানুষকে রক্তাক্ত করছে।

তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই পরিস্থিতি এতটা খারাপ হয়েছে। পুলিশের ক্রমাগত ব্যর্থতার প্রতিবাদ জানাতেই ওসির জন্য শাড়ি ও চুড়ি উপহার হিসেবে আনা হয়েছে, যাতে তিনি ব্যর্থতার প্রতীক হিসেবে এগুলো পরে অফিস করেন।

বিক্ষোভকারীদের আলটিমেটাম ও পরবর্তী পদক্ষেপ

বিক্ষোভকারীরা পুলিশকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার এবং ছিনতাই পুরোপুরি বন্ধ করতে না পারলে পুলিশের বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুমকি দিয়েছেন তারা।

এসময় থানার ওসি খন্দকার ফুয়াদ (রুহানী) এবং উপপরিদর্শক (এসআই) এমদাদুর রহমান বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেন।

বিক্ষোভ সমাবেশের আগে ঢাকা-সিলেট মহাসড়কের ‘দুর্জয় ভৈরব’ ভাস্কর্য চত্বরে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে মনিরুজ্জামান, আজহারুল ইসলাম, নূরে আলম, শাহরিয়ার মোস্তুফা, মো. রিয়াদ, হান্নান আহমেদ, মো. জিহাদ এবং ভুক্তভোগী ফারদিন আহমেদ বক্তব্য দেন।

ছিনতাই প্রতিরোধে ব্যর্থ পুলিশ: ওসির জন্য শাড়ি-চুড়ি নিয়ে গেল জনতা

আপডেট সময় : ১০:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫