ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা : এ্যাডঃ বুলু

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 325

মরহুম রাষ্ট্রপতি ও শহীদ জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। ১৯৭৫ সালে, যখন তৎকালীন স্বৈরশাসক জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করে সংবাদপত্রের স্বাধীনতাসহ মৌলিক মানবাধিকার হরণ করে বাকশাল গঠনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন—ঠিক তখনই, আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

গত ১৭ বছর ধরে আবারও সেই একই ষড়যন্ত্রে দেশ পরিচালিত হচ্ছে। ২৪ জুলাইয়ের (আগস্ট বিপ্লবের) মাধ্যমে স্বৈরশাসক দেশত্যাগ করলেও, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এখনো থেমে নেই।

আগামী দিনে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সবাইকে আরও আন্তরিক ও সক্রিয় হতে হবে।

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগরকান্দা বিএনপির সভাপতি ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লিয়াকত আলী খান বুলু।

নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দলের ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ঝিলু,
নগরকান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা,
এবং ছাত্রদলের সভাপতি মহিদ বিন আল মাহিন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা জাহিদুল ইসলাম জাহিদ।

জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা : এ্যাডঃ বুলু

আপডেট সময় : ১১:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫