ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা- সিলেট মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ

বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধি)
  • আপডেট সময় : ০১:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
  • / 146

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) দুপুর ১২.টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বীরপাশা নামক এলাকায় এই দুর্ঘটনার ঘটে। ঘটনায় ট্রাকের চালকসহ ৫ জন আহত হয়েছে। এই ঘটনার পর মহাসড়কে প্রায় ৪ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এই ঘটনায় ট্রাকের চালক ও বাস যাত্রীসহ অন্তত ৫ জন আহত হয়। পরে ইসলামপুর পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এরই মাঝে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর যানজট নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার শ্যানাল জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি, যানজট এখন নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকা- সিলেট মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ

আপডেট সময় : ০১:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪