ঢাবির শান্ত হত্যায় উত্তাল ফরিদপুর: রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ
- আপডেট সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 486
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম শান্তকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজেন্দ্র কলেজ ছাত্রদলের নেতৃত্বে আয়োজ
বেলা ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই কর্মসূচির আয়োজন করে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল। কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরুখ নিলয় ফয়সাল।
উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফাত জোবায়ের, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাদ্দাম, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সুমাইয়া ইসলাম মিনা, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস।
এ সময় ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
বক্তব্যে শান্ত হত্যার তীব্র নিন্দা ও বিচার দাবি
বক্তারা বলেন, “গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সহকর্মী সাম্যকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা গোটা দেশের ছাত্রদলকে শোকাহত করেছে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।”
তারা বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনের অধীনে ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী প্রাণ দিয়েছে। পাঁচ আগস্টের ঘটনার পরও ছাত্রদল নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। এসব হত্যাকাণ্ড বন্ধ না হলে ছাত্রদল রাজপথে আরও কঠোর আন্দোলনে নামবে।”
ছাত্রদলের হুঁশিয়ারি ও দাবি
ছাত্রদল নেতারা আরও বলেন, “শেখ হাসিনার শাসনামল শেষে পালিয়ে যাওয়ার পরও ষড়যন্ত্র থেমে নেই। ছাত্রনেতা সাম্যকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়েও ছাত্রদলের অনেক নেতা গুম, হামলা ও মামলার শিকার হয়েছে।”
তারা জানান, “ছাত্রদল রাজপথে আন্দোলনের মাধ্যমে এসব অন্যায়ের প্রতিবাদ করে যাবে এবং এ ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায়।”




















