কবিতা
তোফাজ্জলের মৃত্যু
আদিবা তাবাসসুম
- আপডেট সময় : ০৬:৪৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪
- / 375
কেমন মানুষ তোমরা বলো
এমন নিষ্ঠুর মন
নির্মম ভাবে তাকেও মারলে
যার নেই আপনজন।
শিক্ষা করে লাভ হবে কী
মনুষ্যত্ব নেই যার
চেয়ে দেখো ম্লান হয়েছে
সকল মানবতার।
এমন কাজে বিবেক তোমার
দেয়নি কেন সারা?
মন ভেঙেছে সব মানুষের
ভিডিও দেখছে যারা।
তোফাজ্জলের মৃত্যুতে আজ
সবাই শোকে কাতর!
হয়তো শুধু তোমাদেরই
হৃদয় ছিল পাথর ।


























