ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কি দেখে?

রওনক আহমেদ রাহাদ:
  • আপডেট সময় : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
  • / 13

ওরা কি দেখে পাগল হয়? তবে কি আমার চোখের ভাষা এখনো আগুন ছড়ায়? স্নানের জল ঝরে পড়ে শরীর বেয়ে, আয়নার কাচে ধরা পড়ে চাঁদের আলো, তবে কি আমি এখনো রূপবতী?

বক্ষদেশে সময়ের ছাপ পড়েনি, নাভির গভীরে এখনো হারায় আকাঙ্ক্ষার ঝড়, নিতম্বের দোলা কি বাতাসে ঢেউ তোলে? তবে কি আমি এখনো প্রেমপত্রের দাবিদার?

ঢিলেঢালা পোশাক, আবৃত শরীর, তবুও দৃষ্টি চোরেরা কী খোঁজে সেখানে? দমকা বাতাসে এক মুহূর্তের উন্মোচন, অবাক দৃষ্টির আগুন—তবে কি ওরা পাগল হয়?

আমি তো পথে পা ফেলি সাবধানে, আমি তো শরীরের ভাষা ভুলে গেছি বহু আগে, তবুও কি রূপের দাবানলে এ শহর পুড়ে যাবে? তবুও কি আমার ছায়ায় রাতের ঘুম হারাম হয়?

আমার শাড়ির আঁচল কি কেড়ে নেবে পৃথিবীর সমস্ত যুবকের যৌনশক্তি? ওরা যদি আমার বোরকা-বিহীন রূপের আগুন দেখে, তবে কি পৃথিবীর সব যুবক উন্মাদ হয়ে রাস্তায় নেমে যাবে? তবে কি পুরুষের অহংকার গলে যাবে দাবদাহে?

দিনের বেলার উত্তাপে কবি চুরি করে নিয়েছে আমার ৩৮ সাইজের অন্তবাস, তুলে নিয়েছে সুড়সুড়ি জাগানো একটুকরো সুগন্ধী কাপড়, তবে কি সে শব্দের আঙিনায় বুনবে আমার শরীরের নকশা?

বয়স তো পেরিয়ে গেছে চৌত্রিশের সীমানা, তবু কি রূপের আগুন এখনো দহন ছড়ায়? তবে কি আমি এখনো রূপবতী? ওরা কি দেখে পাগল হয়?

কি দেখে?

আপডেট সময় : ০৩:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬