ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দারিদ্র্যের বেড়াজালে আটকে মেডিকেলের স্বপ্ন: ফরিদপুরের প্রান্তির আকুল আবেদন

নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃ
  • আপডেট সময় : ১০:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 321

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে প্রান্তি বিশ্বাস মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তবে কীভাবে পড়াশোনা চালিয়ে যাবে, সে নিয়ে তিনি ও তার পরিবার চিন্তিত।

দুই ভাই-বোনের মধ্যে ছোট প্রান্তি। তার বাবা দিনমজুর এবং মা মুড়ি বিক্রি করে সংসার চালান। বড় ভাই রাহুল বেকার। প্রান্তি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ পেয়েছে। মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও অর্থের অভাবে তার স্বপ্ন পূরণ হওয়া দুঃসাহস।

প্রান্তি বলেন, “মেডিকেলে ভর্তির সুযোগ পেয়ে আমি খুব খুশি। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে আমার স্বপ্ন পূরণ হবে কিনা, তা নিয়ে অনেক চিন্তিত।”

প্রান্তির মা চঞ্চলা রানী বিশ্বাস বলেন, “মেয়ের মুখে মেডিকেলের খবর শুনে আমার অনেক ভালো লাগছে। কিন্তু আমরা এত টাকা কোথা থেকে আনবো, তা বুঝতে পারছি না।”

প্রান্তির ভাই রাহুল বিশ্বাস বলেন, “আমার ছোট বোন মেধাবী। আমি চাই সে তার স্বপ্ন পূরণ করুক।”

ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম প্রান্তির মেধাকে প্রশংসা করে বলেন, “প্রান্তি দারিদ্র্যকে জয় করে এতদূর এসেছে। আমি আশা করি, সমাজের বিত্তবানরা তার পাশে দাঁড়াবেন।”

দারিদ্র্যের বেড়াজালে আটকে মেডিকেলের স্বপ্ন: ফরিদপুরের প্রান্তির আকুল আবেদন

আপডেট সময় : ১০:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫