ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল নানার

নিজস্ব প্রতিবেদক ঢাকা উত্তর
  • আপডেট সময় : ১১:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 207

মানিকগঞ্জের সিংগাইরে আজগর আলী (৫০) নামের এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের পরিবারের দাবি, নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন করা হয়েছে আজগরকে।

মঙ্গলবার রাত ১১টার দিকে আজগর আলীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আজগর সিংগাইর থানার জয়মন্টপ ইউনিয়নের রায়পুর গ্রামে বাসিন্দা ছিলেন।

মৃতের শ্যালক নজরুল ইসলাম জানান, আজগরের নাতনিকে আলামিন নামে এক ছেলে রাস্তায় ইভটিজিং করতেন। এর প্রতিবাদ করেন তিনি। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে সিংগাইর থানায় একটি অভিযোগ দেয় আজগর। পরে রাতে পুলিশ এসে আলামিনের খোঁজে আসলেও তাকে পায়নি। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় কয়েকজন অস্ত্রধারী আজগরকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তারা ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বলে। রাতে আজগরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল মেহেদী শুভ বলেন, ‘রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিংগাইর থানায় তা হস্তান্তর করা হবে।’

নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় প্রাণ গেল নানার

আপডেট সময় : ১১:৫৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫