ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নিক্সন চৌধুরীর ৭ মিনিট ২২ সেকেন্ড ভিডিও প্রকাশ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 1267

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন একটি ভিডিও বার্তায় দুই ইউনিয়ন নিয়ে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। জনগণের ন্যায্য আন্দোলনে অংশ নেওয়ার কারণেই তাকে মিথ্যা মামলায় ‘এক নম্বর আসামি’ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ৭ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটি শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও বার্তায় নিক্সন চৌধুরীর যত অভিযোগ

ভিডিও বার্তায় নিক্সন চৌধুরী বলেন, ‘ভাঙ্গার দুটি ইউনিয়ন—আলগী ও হামিরদী—অবৈধভাবে কেটে নিয়ে শুধু নৌকার ভোট কমানোর জন্য সালথা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে।’ তিনি তিনবার জনগণের ভোটে নির্বাচিত এমপি ছিলেন এবং ভাঙ্গার উন্নয়নে কাজ করেছেন বলে দাবি করেন। তিনি বলেন, তার আমলে উপজেলা পরিষদের নতুন ভবন ও অডিটোরিয়ামের উন্নয়ন হয়েছে, যা প্রধানমন্ত্রীর তহবিল থেকে আনা হয়েছিল। তবে তিনি ভাংচুর ও অগ্নিসংযোগের মতো সহিংসতার নিন্দা জানান।

একশো মামলা নিতেও রাজি: জনগণকে হয়রানি করবেন না

ভিডিও বার্তায় নিক্সন চৌধুরী বলেন, “আমাকে মামলা দিয়ে ভয় দেখানো যাবে না। ভাঙ্গার জনগণের জন্য আমি একশো মামলাও মাথায় নিতে রাজি আছি। তবে নীরিহ মানুষকে হয়রানি করবেন না।” তিনি পুলিশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানান। একই সাথে তিনি আটক হওয়া আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্রুত মুক্তির দাবিও জানান। ভিডিওর শেষে তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের দুটি ইউনিয়ন ফেরত দিন, নয়তো জনগণের আন্দোলন চলবে।”

অন্যান্য দলের নীরবতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য

ভিডিও বার্তা প্রকাশের পর এ বিষয়ে উপজেলা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা বিষয়টি লোকমুখে জেনেছেন এবং আনুষ্ঠানিকভাবে নজরে এলে তদন্ত করে দেখবেন। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আলগী ও হামিরদী ইউনিয়ন নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়, যা এই আন্দোলনের জন্ম দেয়।

নিক্সন চৌধুরীর ৭ মিনিট ২২ সেকেন্ড ভিডিও প্রকাশ

আপডেট সময় : ০৮:৫২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫