ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ ঘর থেকে যুবদলের প্রচার সম্পাদকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 262

নাটোরের বড়াইগ্রামে নিজ ঘর থেকে যুবদল নেতা আয়নাল হকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মাঁঝগাঁও ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাজনৈতিক পরিচয় ও পারিবারিক পটভূমি

নিহত আয়নাল ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং মাঁঝগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি একজন সক্রিয় নেতাকর্মী হিসেবে পরিচিত ছিলেন।

দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের সন্দেহ

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান স্থানীয়দের বরাতে জানান, যুবদল নেতা আয়নাল একাই বাড়িতে বসবাস করতেন। তিন থেকে চারদিন ধরে তাকে এলাকায় দেখা যাচ্ছিল না। শনিবার সকালে তার ঘরের ভেতর থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হবে

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, দুই থেকে তিন দিন আগে স্ট্রোক করে ঘরের মধ্যেই পড়ে গিয়ে আয়নাল মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।

নিজ ঘর থেকে যুবদলের প্রচার সম্পাদকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:৪৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫