ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিলেন শ্রমিক দল নেতা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 226

বরিশালের গৌরনদী উপজেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাতারপ্রবাসী নন্দনপট্টি গ্রামের নুরুজ্জামান সরদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরকীয়ার অভিযোগ এবং স্ত্রীর ব্যবহারে সন্দেহ

নুরুজ্জামান জানান, ২০০৯ সালে দেশে এসে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রবাসে অবস্থানকালে জানতে পারেন, তার স্ত্রী রেজাউল নামক এক যুবকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। মোবাইল ফোনে জিজ্ঞেস করলে স্ত্রী বিষয়টি অস্বীকার করতেন।

সম্পর্ক বিচ্ছিন্নতা ও নতুন বিয়ের তথ্য

দেশে ফেরার পর নুরুজ্জামান দেখেন, তার স্ত্রী যোগাযোগ বন্ধ করে বাবার বাড়িতে চলে গেছেন। পরে জানতে পারেন, রেজাউল করিম তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন।

লাখ টাকা ও স্বর্ণালঙ্কারের হিসাব

নুরুজ্জামান দাবি করেন, তিনি স্ত্রীকে ২৫ লাখ টাকা এবং ৬ ভরি স্বর্ণালঙ্কার দিয়েছেন। যা পরকীয়া প্রেমিক রেজাউলের সঙ্গে মিলে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেন।

রেজাউল করিম বলেন, তার স্ত্রীর সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে। সাবেক স্বামীকে ডিভোর্স দেওয়ার সাড়ে চার মাস পর তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

থানার ওসির মন্তব্য

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, অভিযোগ তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিলেন শ্রমিক দল নেতা

আপডেট সময় : ১১:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫