প্রেসক্লাব বিজয়নগর এর পক্ষ থেকে সদ্য বদলিকৃত ইউএনও এর বিদায় ও নবাগত ইউএনও কে স্বাগতম
মোঃরুবেল মিয়া ,বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া (প্রতিনিধ)
- আপডেট সময় : ১০:০১:২২ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
- / 204
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হকের পদন্নোতি জনিত বদলির কারণে সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: রুবেল মিয়া সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দের উপস্থিতে বিদায়ী ইউএনও সৈয়দ মাহবুবুল হককে একসেট ইসলামী বই উপহার দেন।
অন্যদিকে বিজয়নগর উপজেলার নবাগত ইউএনও মোঃ সাইফুল ইসলাম এর যোগদানে প্রেসক্লাবের পক্ষ থেকে ফৃলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রেসক্লাব বিজয়নগরের সাংবাদিকরা।





















