ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরের কল্যাণ বিশ্বাসসহ গোল্ডেন লাইন বাসের দুইজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 1317

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কার ঘটনায় জড়িত বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

অভিযুক্তদের পরিচয়

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার কল্যাণ বিশ্বাস এবং হেলপার শান্ত। কল্যাণ বিশ্বাসের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার তারাপুর গ্রামে। আর হেলপার শান্তর বাড়ি ঢাকার যাত্রাবাড়ী থানার ৮৯ মীরহাজিবাগ এলাকায়।

পুলিশের বক্তব্য

হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর থেকেই বাস সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছিল। তদন্তের ভিত্তিতে আজ তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ঘটনার পটভূমি

আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন প্রাণ হারান।

ফরিদপুরের কল্যাণ বিশ্বাসসহ গোল্ডেন লাইন বাসের দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৫৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫