ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে অগ্নিকাণ্ডে, ৯ দোকান ভস্মীভূত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / 321

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বাজারে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ক্ষয়ক্ষতির বিবরণ ও দোকানগুলোর নাম:

এতে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে জানিয়েছেন ব্যবসায়ীরা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডুমাইন বাজারের গোবিন্দ শীলের সেলুনের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে শর্ট-সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে গোবিন্দ শীলের সেলুন, সৌরভ টেলিকম, আলাউদ্দিন হোমিও, বিশ্বাস টেলিকম ও প্রদীপ সেলুনসহ অন্তত ৯টি দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণ ও ফায়ার সার্ভিসের বক্তব্য:

স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৮/৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম জানান, খবর পেয়ে তারা এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।

ফরিদপুরে অগ্নিকাণ্ডে, ৯ দোকান ভস্মীভূত

আপডেট সময় : ০২:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫