ফরিদপুরে কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ১২:৩২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
- / 215
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আয়োজন ও সভাপতিত্ব:
ফরিদপুর জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য ও ফরিদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগের ফরিদপুর জেলা নেতা কমরেড শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কমরেড নজরুল ইসলাম চৌধুরী, রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন ফরিদপুর জেলা কমিটির সভাপতি কমরেড মোঃ দেলোয়ার হোসেন, নারী নেত্রী কমরেড আনোয়ারা বেগম, কমরেড ইমদাদ মিয়া ও শ্রমিক নেতা কমরেড লিটন সেক।
আলোচনা সভায় জেলার বিভিন্ন স্তরের কমিউনিস্ট পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং দলের ইতিহাস, ঐতিহ্য, বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।















