ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 252

বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, ফরিদপুর পৌরসভার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ফরিদপুরের চকবাজারস্থ জামায়াতে ইসলামের দলীয় কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব ও অংশগ্রহণ:

ফরিদপুর পৌরসভা জামায়াতে ইসলামের যুব বিভাগের সভাপতি মোসাদ্দেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা আমির মাওলানা মোঃ বদরউদ্দিন, সহকারী সেক্রেটারি মিজানুর রহমান, পৌরসভার আমির এহসানুল মাহবুব রুবেল, কেন্দ্রীয় সূরা সদস্য শামসুল ইসলাম, পৌরসভা যুব কমিটির সভাপতি রেজাউল ইসলাম শামীম, মাওলানা মনিরুজ্জামানসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

বক্তাদের বক্তব্য:

বক্তারা বলেন, “পবিত্র রমজানের এক মাসব্যাপী প্রশিক্ষণ, নামাজ, রোজা ও সংযমকে কাজে লাগিয়ে বাকি ১১ মাস আমাদেরকে সঠিক পথে চলতে হবে। নামাজ মানুষকে অশ্লীলতা ও পাপ কাজ থেকে বিরত রাখে। সারাদিন রোজার শিক্ষাকে কাজে লাগিয়ে তা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। কুরআন অর্থসহ বুঝে পড়তে হবে এবং কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কুরআন ও সুন্নার আলোকে জীবন পরিচালনা করলেই ইহকাল ও পরকাল জীবনে সফলকাম হওয়া যাবে। ভবিষ্যতে যুবসমাজকে নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলে নিজের জীবন গঠন করতে হবে। কুরআনের শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করা সম্ভব। আগামী বাংলাদেশ কোরআনের আলোকে একদিন পরিচালিত হবে ইনশাল্লাহ।”

মোনাজাত ও সমাপ্তি:

অনুষ্ঠানের পরবর্তী পর্বে মুসলিম উম্মার শান্তি কামনা এবং দেশ ও জনগণের কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফরিদপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫