ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে ডাকাতি: লুন্ঠিত ৮-১০ ভরি স্বর্ণ, নির্মম প্রহারে হাসপাতালে গর্ভবতী নারী

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 578

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দক্ষিণ হাসানিদিয়া গ্রামে প্রবাসী মো. ইউসুফ শেখের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘটিত এই ডাকাতির সময় ডাকাতদের হামলায় এক গর্ভবতী নারী গুরুতর আহত হয়েছেন। তাকে সংকটাপন্ন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রবাসীর বোন পারভীন আক্তার ও নাসিমা আক্তার জানান, ঘরের পশ্চিম পাশের দরজা ভেঙে ৮-১০ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে। তারা বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮-১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটে নিয়ে পালিয়ে যায়।

হামলায় আহত গর্ভবতী নারী

তারা আরও জানান, এই হামলার সময় প্রবাসীর স্ত্রী ইনসানা বেগম গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশের তদন্ত চলছে

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, ডাকাতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। “এটি ডাকাতি নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত শেষে বলা যাবে,” যোগ করেন তিনি।

ফরিদপুরে ডাকাতি: লুন্ঠিত ৮-১০ ভরি স্বর্ণ, নির্মম প্রহারে হাসপাতালে গর্ভবতী নারী

আপডেট সময় : ০৫:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫