ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পৃথক দুই ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ ও শিশু নিহত

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 304

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় ‘আকন ভিলা’ নামের একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে খবিরউদ্দিন মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খবিরউদ্দিন বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন এবং তিনি কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের মৃত দলিল উদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি আকন ভিলার পঞ্চম তলায় তার দুই ছেলের সঙ্গে বসবাস করতেন। প্রায় ২৫ বছর আগে তার স্ত্রী মারা যান। তার ছেলে শাহীন মাহমুদ জানান, তার বাবা আগে দু’বার স্ট্রোক করেছিলেন এবং কিছুটা শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে তিনি কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন, তা নিশ্চিতভাবে বলতে পারেননি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

🟩 ছাদ থেকে পড়ে প্রাণ হারাল ১০ বছরের শিশু ইমন

একই উপজেলার ভাঙ্গা পোস্ট অফিসের পাশে ‘স্বর্ণালী বর্ণালী’ নামের একটি চারতলা ভবনের ছাদ থেকে পড়ে ইমন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এবং তার বাড়ি নগরকান্দা উপজেলার শৈডুবি গ্রামে। ইমন সৌদি প্রবাসী ইমরান মিয়ার একমাত্র ছেলে।

জানা গেছে, গত সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ইমন তার দুলাভাইয়ের সঙ্গে ভবনের ছাদে উঠে পাশের বাড়ির ফুল গাছের ছবি তুলছিল। এ সময় পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। প্রথমে তাকে ভাঙ্গা হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনদিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ইমনের মা ও দুই বোনসহ পরিবারের সদস্যরা ওই ভবনের তিনতলায় ভাড়া থাকতেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ইমনের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

🟩 থানা পুলিশের বক্তব্য

ভাঙ্গা থানার এসআই মামুন খান জানান, খবিরউদ্দিনের মৃত্যুর ঘটনায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে, শিশু ইমনের লাশ পরিবারের অনুরোধে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরে পৃথক দুই ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ ও শিশু নিহত

আপডেট সময় : ০৯:১৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫