ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর পলায়ন, ১৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা, ফরিদপুর:
  • আপডেট সময় : ০৯:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
  • / 812

ফরিদপুরের ভাঙ্গায় ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে নুসাইবা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের ১২ বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। মায়ের অনুপস্থিতিতে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে।

বৃহস্পতিবার দুপুরে ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এর আগে গত ৩১ শে মার্চ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রীর স্বামী তৌফিক ফকির।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সিঙ্গাপুর প্রবাসী তৌফিক ফকির নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর তৌফিক ফকির ফের প্রবাসে পাড়ি জমান। কিছু বছর পর পর তিনি দেশে ফিরতেন। এর মধ্যে তাদের দুটি সন্তানের জন্ম হয়। ওই প্রবাসী দেশের বাইরে থাকায় রফিকুল ইসলাম ফয়সাল নামে এক যুবকের সঙ্গে নুসাইবার পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তিনি উধাও হন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে প্রবাসীর স্ত্রীর পলায়ন, ১৬ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও

আপডেট সময় : ০৯:০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫