ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাসে শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • / 162

ফরিদপুরে সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দিয়েছে বাস মালিক গ্রুপ। শনিবার দুপুরে ফরিদপুর বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবে। এ জন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।

সভা শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার নতুন বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে এই সভা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা, সিফাত হাসান খান, রাফসান হিমেল, পশাহরিয়ার রফিন প্রমুখ।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবির প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার, তবে ঈদের ১০ দিন আগে ও ১০ দিন পরে এবং দুর্গাপূজার পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরের সময়টুকু এই সিদ্ধান্ত কার্যকর থাকবে না। অর্থাৎ, ঈদ ও পূজার নির্ধারিত সময়ে হাফ ভাড়া নেওয়া হবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু বলেন, ‘দেশের বিভিন্ন জেলার মতো ফরিদপুরের শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নেওয়ার জন্য বাস মালিক পক্ষকে অনুরোধ করি। তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের দাবির সঙ্গে একমত প্রকাশ করেন। আগামীকাল থেকে কার্ডধারী ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া আদায়ে নির্দেশ দেন।’

ট্যাগস :

ফরিদপুরে বাসে শিক্ষার্থীদের কাছ থেকে ‘হাফ ভাড়া’ নেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় : ০৬:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪