ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বেপরোয়া ইজিবাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

সুমি আক্তার ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 248

ফরিদপুরের সদরপুরে বেপরোয়া গতির ইজিবাইক দুর্ঘটনায় মাহফুজ মাতুব্বর (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সদরপুর চন্দ্রপাড়া সড়কে সদরপুর মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 নিহত ও আহতের পরিচয়

নিহত মাহফুজ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কোষাভাঙ্গা গ্রামের ফরহাদ মাতুব্বরের ছেলে এবং সে সদরপুর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। ইজিবাইকের অপর ৫ যাত্রীও কমবেশি আহত হয়েছে। আহত যাত্রীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

 দুর্ঘটনার বিবরণ

ঘটনার বিবরণে জানা যায়, মাহফুজ বাড়ি থেকে সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ইজিবাইকে ওঠে। বেপরোয়া এবং দ্রুতগতির ইজিবাইকটি সদরপুর মহিলা কলেজের সামনে এলে সেটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এ সময় মাহফুজ অটোর নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং অপর ৫ জন সামান্য আহত হয়। স্থানীয়দের সহায়তায় মাহফুজকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 পুলিশের বক্তব্য

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে বেপরোয়া ইজিবাইক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

আপডেট সময় : ০১:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫