ফরিদপুরে মহাসড়কের পাশে ওষুধের কার্টনে নবজাতকের মরদেহ
ফরিদপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৭:৫৮:২২ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / 284
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের মাশাউজান এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে একটি ওষুধের কার্টনের ভিতরে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয়রা বিষয়টি প্রথম দেখতে পান এবং সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।
পথচারীর চোখে পড়ে লাশ
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ৮টার দিকে মহাসড়কের পাশে পড়ে থাকা একটি কার্টনের ভিতরে তারা নবজাতকের লাশ দেখতে পান। খবরটি আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের ভিড় জমে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) তারেক বিশ্বাস বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”




















