ফরিদপুরে সাফল্যের মুকুটে বিদায়, পুলিশ সুপারের বর্ণাঢ্য সংবর্ধনা
- আপডেট সময় : ১২:৫৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 418
ফরিদপুর জেলায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (ক্রাইম এন্ড অপস) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্তি হওয়ায় তার বদলিজনিত বিদায় সংবর্ধনা গতকাল বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে উক্ত বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, ফরিদপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), জনাব শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) ফরিদপুর মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল মো: আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার, নগরকান্দা সার্কেল মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ইমরুল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ক্রেস্ট এবং প্রীতি উপহার দিয়ে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। এসময় বিদায়ী পুলিশ কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে আলোচনা করা হয়।
এই বিদায় সংবর্ধনার মাধ্যমে পুলিশ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফুটে উঠেছে।



















