ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 1002

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রী রিক্তা বেগমের (৩০) লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্বামী ও তার পরিবারের সদস্যরা। পরে মৃতের পরিবার হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত ও অভিযুক্তের পরিচয়:

রিক্তা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পাঁচকুল গ্রামের আজিজ শিকদারের মেয়ে ও পার্শ্ববর্তী দীঘলকান্দা গ্রামের আনোয়ার মোল্লার ছেলে জাকির মোল্লার স্ত্রী।

মৃতের পরিবারের অভিযোগ:

মৃতের বোন হাফিজা আক্তার জানান, পারিবারিকভাবে ১২ বছর আগে রিক্তা ও জাকিরের বিয়ে হয়। এরপর থেকে রিক্তাকে অত্যাচার ও নির্যাতন করে আসছিল তার স্বামী ও পরিবারের সদস্যরা। সোমবার দুপুরে রিক্তাকে মারধর করে মুখে বিষ ঢেলে ঘরে আটকিয়ে রাখে। সেদিন রাতে গোপনে রিক্তাকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন রাতেই তিনি মারা যান। রিক্তা মারা যাওয়ার পর তার লাশটি হাসপাতালে রেখে সবাই পালিয়ে যায়।

হাফিজা আক্তার আরও বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমাদের জাকির ফোন দিয়ে জানান, রিক্তা বিষপানে আত্মহত্যা করেছে, ফরিদপুর হাসপাতালে আসেন। পরে আমরা ফরিদপুর মেডিকেলে গিয়ে রিক্তার মরদেহ দেখতে পাই। মৃতের পেটে, মাথায়, হাতে ও কানেসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে৷ আমার বোনকে জাকির ও তার পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করছে।’

পুলিশের বক্তব্য ও আইনি প্রক্রিয়া:

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত জাকির মোল্লা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। ভাঙ্গা থানার ওসি তদন্ত ইন্দ্রজিৎ মল্লিক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই এলাকায় পুলিশ পাঠানো হবে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।’

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা: হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫