ফরিদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা: আপন চাচা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / 769
ফরিদপুরের সদরপুর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আপন চাচা ফারুক শিকদার (৪৫)’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের জাকের শিকদারের ডাঙ্গী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২৩ মার্চ) বিকেল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশের পেঁয়াজ ক্ষেত থেকে ফিরছিল। ফেরার সময় নদীর পাড়ে চাচা ফারুক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সদরপুর থানায় অভিযোগ দায়ের করলে রাতে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব বলেন, আমরা অভিযোগ পেয়ে শিশুটির চাচাকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ইং এর ৯(৪) (খ) ধারায় মামলা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।





















