ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুর উপজেলা বিএনপির কমিটিতে ১৭ সনাতন ধর্মাবলম্বী

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 491

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও অসাম্প্রদায়িকতার বার্তা দিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি তাদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সংখ্যালঘুদের উল্লেখযোগ্য স্থান দিয়েছে। সম্প্রতি ঘোষিত ২০২ সদস্য বিশিষ্ট এই দুটি কমিটিতে সহসভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি গুরুত্বপূর্ণ পদে সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা ঠাঁই পেয়েছেন।

গুরুত্বপূর্ণ পদগুলোতে সংখ্যালঘুদের অবস্থান নিশ্চিত হওয়ায় অনেকেই এটিকে বিএনপির অসাম্প্রদায়িক রাজনীতিতে ইতিবাচক মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন।

উপজেলা কমিটিতে সংখ্যালঘুদের পদ

বোয়ালমারী উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ ৭টি পদে সংখ্যালঘুরা স্থান পেয়েছেন:

পদবী নাম মন্তব্য
সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কও।
কোষাধ্যক্ষ অমিত সাহা

সহ কোষাধ্যক্ষ গোপাল সাহা

সহ ধর্ম বিষয়ক সম্পাদক রঞ্জিত মিত্র

মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সুবোধ রায়

নির্বাহী সদস্য অরুন মণ্ডল

নির্বাহী সদস্য সঞ্জিত বিশ্বাস

পৌর কমিটিতে সংখ্যালঘুদের পদ

পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সংখ্যালঘুদের ঠাঁই হয়েছে ১০টি পদে:

পদবী নাম
সহসভাপতি স্বপন কুমার সাহা
সহ মহিলা বিষয়ক সম্পাদক সোমা রানী সাহা
সহ ধর্ম বিষয়ক সম্পাদক নারায়ণ চক্রবর্তী
নির্বাহী সদস্য বিভূতি-ভূষণ সাহা
নির্বাহী সদস্য গৌর চন্দ্র সাহা
নির্বাহী সদস্য স্বপন কুমার চক্রবর্তী
নির্বাহী সদস্য হরে কৃষ্ণ সাহা
নির্বাহী সদস্য তপন কুমার রাজবংশী
নির্বাহী সদস্য প্রিতম সাহা
নির্বাহী সদস্য স্বপন দাস
নেতৃত্বের বার্তা ও অসাম্প্রদায়িক রাজনীতি

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা এই প্রসঙ্গে দলের অসাম্প্রদায়িক ভাবনার কথা তুলে ধরেছেন।

তিনি বলেন, “হিন্দুরা এ দেশেরই মানুষ। ফরিদপুর-১ আসনের সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম চান হিন্দুরা বিএনপিতে অবদান রাখুক। আগামীতে এ দলে হিন্দুদের আরও বেশি করে সম্পৃক্ত করা হবে। সবার সঙ্গে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দল পরিচালিত হবে।”

বোয়ালমারী বিএনপিতে সংখ্যালঘুদের এমন অংশগ্রহণ দলের অভ্যন্তরীণ গণতন্ত্র ও অসাম্প্রদায়িক চেতনার প্রতি তাদের অঙ্গীকারকে আরও জোরালো করবে বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক মহল।

ফরিদপুর উপজেলা বিএনপির কমিটিতে ১৭ সনাতন ধর্মাবলম্বী

আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫