ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, শেরপুরে কলেজছাত্র খুন

আল-আমিন স্টাফ রিপোর্টার :
  • আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 149

শেরপুরে ফেসবুকে বন্ধুর পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ায় ছুরিকাঘাতে নাইম বাদশা নামে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরচয়:

নিহত নাইম বাদশা ওই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

অভিযুক্ত আটক:

এ ঘটনায় অভিযুক্ত সবুজ আহমেদকে আটক করেছে থানা পুলিশ।

 ঘটনা ও প্রেক্ষাপট:

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে সবুজ আহমেদ (২০) গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করে। নিহত নাইম বাদশা পার্শবর্তী নয়াবিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে। উভয়ে বাল্যকালে আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়্যাক্ট দেয়। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেয়।

 ছুরিকাঘাত ও মৃত্যু:

শনিবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর নাইমের সাথে সবুজের বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুড়িকাঘাত করে। এসময় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করে ও নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনেরা। অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে নাইম মারা যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত আটক:

এদিকে ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের বক্তব্য:

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা গ্রহণ করা হবে। অভিযুক্ত আটক রয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, শেরপুরে কলেজছাত্র খুন

আপডেট সময় : ০৯:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫