ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ ইয়াবাসহ জেলা যুবদল ও কৃষকদল নেতা গ্রেফতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / 1020

কক্সবাজার থেকে ফেরার পথে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনা জেলা যুবদল নেতা ও সুজানগর উপজেলা কৃষকদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (৩১ আগস্ট) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের ফুড ভিলেজ হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

র‍্যাবের অভিযানে আটক, যেভাবে ইয়াবা উদ্ধার
পুলিশ ও র‍্যাব সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে তারা নিয়মিত ইয়াবা আনা-নেওয়া করেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা পাবনা-কক্সবাজারগামী সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাদেরকে সিরাজগঞ্জ সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতদের রাজনৈতিক পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন:

রাশেদ রানা (পাবনা পৌর এলাকার দোহারপাড়া): পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

আব্দুল মজিদ মন্ডল (সুজানগর পৌর এলাকার ভবানিপুর): পাবনার সুজানগর উপজেলা কৃষকদলের সদস্য সচিব।

আমিনুল ইসলাম রনি (পাবনা পৌর এলাকার রাধানগর): একজন যুবদল কর্মী।

রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া ও মামলার বর্তমান অবস্থা
পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা এ বিষয়ে বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে সংগঠনের কেউ দেশবিরোধী বা দলবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকলে বিষয়টি নজরে আসার পর সংগঠন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।”

পাবনা জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, “আমি ফেসবুকের মাধ্যমে ঘটনাটি জানতে পারলাম। আমরা মিটিংয়ে বসব। যদি তথ্য সঠিক হয় তাহলে আমরা তাকে বহিষ্কার করব। দল এ ব্যাপারে কোনো আপস করবে না।”

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিপুল পরিমাণ ইয়াবাসহ জেলা যুবদল ও কৃষকদল নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫