ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা
- আপডেট সময় : ১২:২৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / 422
নাটোরের লালপুর উপজেলায় সাইদুর রহমান (৩৫) নামে এক ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালপুর-গোপালপুর আঞ্চলিক সড়কে এই হত্যাকাণ্ড ঘটে।
হত্যাকাণ্ডের বিবরণ
নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয়রা পুলিশকে জানান, রাতে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে কয়েকজন দুর্বৃত্তের সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। এরপর চিৎকারের শব্দ শুনে তারা ছুটে গিয়ে সাইদুরকে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের বক্তব্য ও তদন্ত
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সাইদুরকে পরিকল্পিতভাবে গাড়ি থেকে নামিয়ে হত্যা করা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে।




















