ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টসহ ৩ জনের কারাদণ্ড

মোঃরুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / 207

বিজয়নগরে আজ বুধবার ৪র্থ ধাপের নির্বাচনে অনিয়মের অভিযোগে দুই কেন্দ্রে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরানুল হক ভুইয়া ও মঈন উদ্দিন খন্দকার। জানাযায়, উপজেলার  ৪৮ নং ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তা কর্তৃক বারংবার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সাথে রাখায় পোলিং এজেন্ট হাসঁ প্রতিকের  হারুন মিয়া (২৪) ও মুকুট প্রতিকের  শাহানা বেগম (৫২) কে হাতেনাতে আটক করা হয়। উভয়কে দণ্ডবিধির-১৮৬০ এর ১৮৮ ধারায় ০৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে  উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের ৪০নং আউলিয়ানগর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে মো: কাউসার মিয়া নামক এক ব্যক্তিকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার না হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রে অবৈধ অনু প্রবেশের দায়ে ৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মাহবুবুল হক বলেন, নির্বাচন সুষ্ট রাখতে প্রশাসনের সবাই কাজ করছে এবং নির্বাচনে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।

ব্রাহ্মণবাড়িয়ায় এজেন্টসহ ৩ জনের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪