ছাত্রলীগ নেতার বাড়িতে তৃতীয় স্বামীর বাসা থেকে
ভারতীয় এনআইডি ও বিদেশি পিস্তলসহ নারী আটক
- আপডেট সময় : ১১:৪০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 362
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভারতীয় এনআইডি কার্ড ও বিদেশি পিস্তলসহ নাদিরা আক্তার হ্যাপি (৫০) নামে এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তার কাছ থেকে রামদা, চাপাতি, হাসুয়া, ছুরি, চায়না চাপাতি, চাকু, হ্যামার, শিশাটানা পাইপ, বড় ত্রিশূল, ছোট ত্রিশূল, খেলনা পিস্তল, হুক্কা, কল্কি, ৫ সৌদি রিয়াল ও ২ হাজার ৮০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।
মঙ্গলবার পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নাদিরা আক্তার হ্যাপি পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসার ভাড়াটিয়া। তিনি তার তৃতীয় স্বামী আবু হোসেনের সাথে ওই বাসায় বসবাস করতেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিব্বিরুল ইসলাম ওই নারীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পৌর শহরের শিলাসী এলাকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়ের বাসায় অস্ত্রসহ এক নারী বসবাস করছেন। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাদিরা আক্তার হ্যাপিকে আটক করে। ওই নারী অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, ইয়াবা সেবনকারী হিসেবে পরিচিত। আটক বাহিনী ওই নারীকে গফরগাঁও থানায় হস্তান্তর করে।
ওসি মো. শিব্বিরুল ইসলাম বলেন, ওই নারীর বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।





















