মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ও জন্ম মৃত্যু ২০২৪ নিবন্ধন ১বছর কার্যক্রমে প্রথম স্থান অর্জনকারী আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।
- আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪
- / 193
পটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আড়াই বছরে তার উন্নয়নে ইউনিয়নের রাস্তা ঘাট থেকে সকল ভোটারদের সেবা মূলক কাজ করেছেন বলে জানান ইউনিয়ন বাসির জনগণ।
২০২৪ জন্ম ও মৃত্যু নিবন্ধন ১বছর কার্যক্রমে ৭৭ ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী বাউফল উপজেলার ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনজুর আলম। তাকে উক্ত অনুষ্ঠানে জন্ম, মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ১৮ ফেব্রুয়ারি ডিসি পদক এসম্মাননায় ভূষিত করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, জেলা প্রশাসন, পটুয়াখালী।
এছাড়াও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ মার্চ রোজ সোমবার বিকেল ৫ টায় প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁ, ঢাকা।
জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণ চন্দ্র এমপি,মাননীয় মন্ত্রী,ভূমিমন্ত্রণালয়,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ড,মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী , উপদেষ্টামন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ এমপি, সাবেক চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত নজরুল ইসলাম বাবু এমপি হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ইকবাল মাহমুদ উপদেষ্টা, জয় বাংলা সাংস্কৃতিক পরিষদ।
উক্ত অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী, ড,মহিউদ্দিন খান আলমগীর, ১৩নং আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের স্বনাম ধন্য চেয়ারম্যান মোঃ মনজুরুল আলমকে সমাজ সেবার জন্য স্বাধীনতা পদক প্রদান করেন। তার ইউনিয়নে মানবিক কাজ করায় তাকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ সম্মাননা পদকে ভূষিত করেন।
তিনি সাক্ষাৎকারে বলেন তার নির্বাচনী এলাকা আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদ উন্নয়নে এবং সামাজিক সেবা মূলক কাজ করার জন্য আড়াই বছরে ১০ বার সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। এবিষয়ে তিনি বলেন এসম্মান আমার ইউনিয়নের সকল জনগণের। একই সাথে সকল ইউপি সদস্য সম্পৃক্ত থেকে সমাজকে পরিপূর্ণ একটি সুস্থ সমাজ গঠনে সহযোগিতা করেছেন বলে জানান।
তিনি আরো বলেন সমাজে বিভিন্ন প্রকার নৈরাজ্য সৃষ্টি সহ ডিভোর্স, হত্যা, আত্মহত্যা এ ধরনের সামাজিক ব্যাধি দিনদিন সমাজে ছড়িয়ে পড়ছে। তাই সকলকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে, তাহলেই আমরা একটি সুষ্ঠু সুন্দর, সমাজ গড়ে তুলতে পারব।
এছাড়া বিভিন্ন দিকনির্দেশনা অর্পণ করেন আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর আলম এবং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ কাওছার আহমেদ।





















