রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৭৯৯ মামলা, জরিমানা ৩৩ লাখ
বিশেষ প্রতিবেদক ঢাকা :
- আপডেট সময় : ০৬:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- / 176
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনে ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
তিনি জানান, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে রোববার (১৩ অক্টোবর) সারা দিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এদিন ৭৯৯টি মামলা ও ৩৩ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ৫৩টি গাড়ি ডাম্পিং এবং ২৯টি গাড়ি রেকার করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।





















