ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক উত্তেজনায় ছাত্রলীগ নেতার হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 196

কক্সবাজারের মহেশখালীতে রাজনৈতিক কথাকাটাকাটির জেরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১৪ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং ১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্ত ব্যক্তি অমিত ইকবাল, যিনি কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

কীভাবে ঘটলো সংঘর্ষ

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি কাইছার হামিদ আরও জানান, দুপুরে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের রাস্তার পাশে তাস খেলছিলেন ছাত্রলীগ নেতা অমিত ও তাঁর বন্ধুরা। সে সময় বিএনপি নেতা রশিদ আহমেদ সেখান দিয়ে যাচ্ছিলেন। তখন অমিত তাঁকে উদ্দেশ করে বিএনপি রাজনীতি নিয়ে উসকানিমূলক মন্তব্য করেন।

লাঠি ও রড দিয়ে হামলা

এই মন্তব্যের জেরে দু’জনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অমিত ইকবাল লাঠি দিয়ে রশিদ আহমেদকে আঘাত করেন। পরে দ্বিতীয় দফায় অমিত ও তাঁর ভাই কামরুল লোহার রড দিয়ে রশিদকে বেধড়ক পেটান। এতে রশিদ আহমেদ গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জনতার প্রতিক্রিয়া ও আইনি ব্যবস্থা

রশিদ আহমেদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত অমিতের বাড়ি ঘেরাও করে। এ সময় তাঁর ভাই কামরুলকে আটক করে থানায় সোপর্দ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি কাইছার হামিদ।

রাজনৈতিক উত্তেজনায় ছাত্রলীগ নেতার হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

আপডেট সময় : ০৭:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫