ঢাকা ০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার উদ্ধার

শেখ সালমান আহমেদ, ফরিদপুরঃ
  • আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 488

ফরিদপুরের মধুখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পাকিস্তানি রিভলভার ও তিন রাউন্ড তাজা গুলিসহ ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দেলমথুরাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

যেভাবে অস্ত্র উদ্ধার হলো

র‌্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালানো হয়। সেখানেই মাটিচাপা দেওয়া অবস্থায় অস্ত্র ও গুলি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত এসব অস্ত্র দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধারে ভবিষ্যতে এ ধরনের যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

আইনি পদক্ষেপ

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে পাকিস্তানি রিভলভার উদ্ধার

আপডেট সময় : ০৫:৩৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫