ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • / 137

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ছোট পর্দার অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

তিনি আরও জানান, অভিনেত্রী শমী কায়সার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘জাতীয় বেইমান’ বলে মন্তব্য করেন। এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালতে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

আপডেট সময় : ০৫:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪