চাঁদপুরের কচুয়া উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আব্দুল মান্নান (৬০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
অভিযুক্তের পরিচয় ও কর্মস্থল:
অভিযুক্ত ইমাম চাঁদপুর সদর উপজেলার মান্দারি গ্রামের বাসিন্দা। আব্দুল মান্নান দীর্ঘদিন উপজেলার ফাঞ্জাখানা মসজিদে ইমামের দায়িত্বে ছিলেন।
ঘটনার বিবরণ:
মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে স্কুলছাত্রীকে দিয়ে ইমাম আব্দুল মান্নান মসজিদ পরিস্কার-পরিচ্ছন্নের কাজ করাচ্ছিলেন। একপর্যায়ে ইমাম তাকে মসজিদের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় সে কান্নাকাটি শুরু করলে ইমাম সাহেব তাকে ছেড়ে দেন। শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়।
আইনি পদক্ষেপ ও পুলিশের বক্তব্য:
মামলার পর পুলিশ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন, ইমাম আব্দুল মান্নানকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগীকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরীক্ষা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।