ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর শ্রীবরদীতে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার্স:
  • আপডেট সময় : ০৩:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
  • / 256

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজীরচর ইউনিয়নের বীরবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৭ মার্চ রোববার সন্ধ্যা ৭টার দিকে শ্রীবরদী থানার পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২১ গ্রাম হেরোইসহ মোঃ আবিদ রহমান (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় মাদক কারবারির অপর সহযোগি বীরবান্দা গ্রামের সুজন (২৫) নামে এক যুবক পালিয়ে যায়।

ধৃত মাদক কারবারি আবিদ রহমান শেরপুর জেলা শহরের পৌরসভার খরমপুর মহল্লার বাসিন্দা মোঃ বজলুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ রোববার সন্ধ্যায় শ্রীবরদী উপজেলার বীরবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিক্রয় হচ্ছে এমন সংবাদে অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ আবিদ রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট থেকে ২১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারির অপর সহযোগি সুজন নামে এক যুবক পালিয়ে যায়। ধৃত মোঃ আবিদ রহমান পুলিশের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে সে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও ক্রয় বিক্রয় করে আসছিল।

এব্যাপারে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম খাঁন সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। পরে ধৃত মাদক কারবারি মোঃ আবিদ রহমানের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ১৮ মার্চ সোমবার দুপুরে ধৃত আবিদ রহমানকে আদালতে সোপর্দ করেছে শ্রীবরদী থানার পুলিশ।

শেরপুর শ্রীবরদীতে হেরোইনসহ এক মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪