শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ১১ বোতল ভারতীয় মদ জব্দ
আল আমিন স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০১:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / 147
শেরপুর: ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীনস্থ নকশী বিওপির একটি টহল দল মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার হালচাটি এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ১১০১ নম্বর পিলার থেকে ১ কিলোমিটার ভিতরে চোরাকারবারিরা অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। খবর পেয়ে বিজিবির টহল দল অভিযান চালিয়ে মদগুলো জব্দ করে। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে যে, তারা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সর্বদা সচেতন।





















